যশোরের ঝিকরগাছা উপজেলার সর্বত্রই শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। তবে বরাবরের ন্যায় এবারও সম্মেলনী মহিলা কলেজ শীর্ষে অবস্থান ধরে রেখেছে। সম্মিলনী মহিলা কলেজে শতকরা ৬৬.৬৬ ভাগ পরীক্ষার্থী পাস করেছে, গঙ্গানন্দপুর কলেজে শতকরা ৫৭.৭৫ ভাগ পাস করেছে, নতুনহাট পাবলিক কলেজে ৫৪.৮৯ ভাগ পাস করেছে, ঝিকরগাছা মহিলা কলেজে ৫২.৯৪ ভাগ পাস করেছে, শিমুলিয়া কলেজে ৫০.৯৬ ভাগ পাস করেছে, রঘুনাথ নগর মহাবিদ্যালয় ২৭.৮৪ ভাগ পাস করেছে এবং বাঁকড়া ডিগ্রী কলেজে ২২.৭৪ ভাগ পাশ করেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় সম্মিলনী মহিলা কলেজে এ+পেয়েছে ১২ জন, এ পেয়েছে ৩১ জন, এ- মাইনাস পেয়েছে ৩৭ জন, বি পেয়েছে ৪১ জন, সি পেয়েছে ১৫ জন। ২০৪ জনের মধ্যে ১৩৬ জন পাস করেছে। গঙ্গানন্দপুর কলেজে এ+পেয়েছে ৪ জন, এ পেয়েছে ১৬ জন, এ- পেয়েছে ২৯ জন, বি পেয়েছে ৫৫ জন, সি পেয়েছে ৭০ জন, ডি পেয়েছে ১ জন। ৩০৩ জনের মধ্যে ১৭৫ জন পাস করেছে। নতুনহাট পাবলিক কলেজে এ+পেয়েছে ৬ জন, এ পেয়েছে ৪৮ জন, এ- পেয়েছে ৫০ জন, বি পেয়েছে ৪৯ জন, সি পেয়েছে ৩২ জন। ৩৩৭ জনের মধ্যে ১৮৫ জন পাস করেছে।ঝিকরগাছা মহিলা কলেজে এ+পেয়েছে ১ জন, এ পেয়েছে ৬ জন, এ- পেয়েছে ১১ জন, বি পেয়েছে ২০ জন, সি পেয়েছে ৬ জন, ডি পেয়েছে ১ জন। ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন পাস করেছে।
শিমুলিয়া কলেজে এ+পেয়েছে ২ জন, এ পেয়েছে ৭ জন, এ- পেয়েছে ৮ জন, বি পেয়েছে ১৭ জন, সি পেয়ছে ১৮ জন, ডি পেয়েছে ১ জন। ১০৪ জনের মধ্যে ৫৩ জন পাস করেছে।
রঘুনাথনগর মহাবিদ্যালয়ে এ পেয়েছে ১০ জন, এ- পেয়েছে ৩ জন, বি পেয়েছে ৬ জন, সি পেয়েছে ৩ জন। ৭৯ জনের মধ্যে ২২ জন পাস করেছে।
বাঁকড়া ডিগ্রী কলেজে এ পেয়েছে ৯ জন, এ- পেয়েছে ১৩ জন, বি পেয়েছে ২৩ জন, সি পেয়ছে ৩ জন। ২১১ জনের মধ্যে মাত্র ৪৮ জন পাশ করেছে।