চাঁদপুর সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ৫১১ জন। সার্বিক পাসের হার ৬৭.৬৮ শতাংশ এবং জিপিএ-৫ (অ+) অর্জন করেছে ২৭ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-তিনটি বিভাগেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।বিজ্ঞান বিভাগ: মোট পরীক্ষার্থী ছিল ১৭৫ জন, পাস করেছে ১৪৯ জন। এই বিভাগে পাসের হার ৮৫.১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন।মানবিক বিভাগ: মোট পরীক্ষার্থী ছিল ৩২৬ জন, পাস করেছে ২৪২ জন। এই বিভাগে পাসের হার ৭৪.২৩ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ১৫ জন।ব্যবসায় শিক্ষা বিভাগ: মোট পরীক্ষার্থী ছিল ২৬৪ জন, পাস করেছে ১২০ জন। এই বিভাগে পাসের হার ৪৬.৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। ৩১ অক্টোবর ২০২৬ তারিখে অধ্যক্ষের কার্যালয় থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা আশা করছেন, আগামীতে শিক্ষার্থীদের ফলাফলের মান আরও উন্নত হবে।