রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরীর শুভ জন্মদিনে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় কর্মজীবন কামনা করা হয়।
শুভেচ্ছা প্রদানকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য হিসেবে সাংবাদিক সমাজের কল্যাণ ও সংবাদপত্রের স্বাধীনতায় কাদের গনি চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।