দরগাহপুরে কমিউনিটি পুলিশিং আলোচনা সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ পিএম
দরগাহপুরে কমিউনিটি পুলিশিং আলোচনা সভা

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল চারটায় দরগাহপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ জুলফিকার হায়দারের সভাপতিত্বে সভায় আশাশুনি থানা অফিসার ইনচার্জের পক্ষে বক্তব্য রাখেন, বিট ইনচার্জ এসআই ফিরোজ আলম, সহ ইনচার্জ আব্দুস সালাম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তারিকুল বাশার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক জিএম হাফিজুর রহমান। বক্তারা যুব সমাজের ভেতর মাদক ও  জুয়ার ক্ষতিকর প্রভাব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বিট ইনচার্জ দরগাহপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে আহবান জানান। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে