দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নড়াইলে ‘বাংলা কিউআর’ (ইধহমষধ ছজ) বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুরাতন বাসটার্মিনাল এলাকায় একটি গেস্ট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ। জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে এবং ওই শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ ব্যাংক, খুলনার অতিরিক্ত পরিচালক এন.এ.এম. সারওয়ারে আখতার, জনতা ব্যাংক পিএলসি যশোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার, বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বদরুল হোসেন, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সাইফুলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীবৃন্দ। সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, বাংলা কিউআর এর মাধ্যমে ক্যাশলেস বা নগদবিহীন নিরাপদ লেনদেনের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সবার জন্য নিরাপদ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকেরা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। #