নড়াইলের লোহাগড়া পল্লী সঞ্চয় ব্যাংকের সমিতির ১৫ জন সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সদস্যদের হাতে সাড়ে ৭লাখ টাকার চেক তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়, জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সম্বিত কুমার বিশ্বাস সহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম লোহাগড়া থানা ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সমস্যা সমাধানের পরামর্শ দেন।