শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার ছোট হালচাটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় সিরাপের সিজার মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা