হুইপ আখতারুজ্জামান মিয়া

সমাজ সংস্কারে দায়িত্বশীল ব্যাক্তি, জনপ্রতিনিধি, শিক্ষকদের এগিয়ে আসতে হবে

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০২:২১ পিএম
সমাজ সংস্কারে দায়িত্বশীল ব্যাক্তি, জনপ্রতিনিধি, শিক্ষকদের এগিয়ে আসতে হবে

জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন মাদক, চুরি ছিনতাই, আত্মহত্যা, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয়, মোবাইলের অপব্যবহার রোধকল্পে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। সমাজ সংস্কারে সমাজের দায়িত্বশীল ব্যাক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিতদের এগিয়ে আসতে হবে। সামাজিক অবস্থান নড়েবড়ে হয়ে গেছে। সম্মিলিতভাবে সমাধান করতে হবে। উপরোক্ত বক্তব্যগুলি গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভুমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবীসহ সকল কর্মকর্তা, সাংবাদিক, প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ঈমাম, বিজিবি, রাজনৈতিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে