ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম
ঈশ্বরদীতে  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পাবনার ঈশ্বরদীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শহরের  রেলগেটস্থ  বিএনপি দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। 

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও সে সময় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় এদেশের দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার বাংলায় পরিণত করতেন।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছেন। দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ জুলাইয়ের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন নিফা, খন্দকার তৌফিক আলম সোহেল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী উপজেলা যুবদলের দলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহবুবুল আলম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল  জুয়েল প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে