তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়াতে চাই

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ পিএম
তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়াতে চাই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের দেশব্যাপী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরের লালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর আসবেন না, আওয়ামী লীগের স্থান এই বাংলার মাটিতে হবে না।’

রোববার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর, লালপুর থানা ও হাসপাতাল গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা আত্মগোপনে রয়েছেন, তাঁদের কেউ কেউ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে তাঁরা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর আসবেন না, এ দেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না।

বক্তারা  বলেন, নির্বাচনকালীন সময়ে বিএনপি যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার নির্বাচিত হওয়ার ২৩ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়াতে চাই।  ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন। তিনি লালপুর-বাগাতিপাড়া উন্নয়ন করবেন। এই সকল উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। 

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ প্রামানিক সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ ছাড়া লালপুর ইটভাটা মালিক সমিতির বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী গণমিছিলে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে