ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। ২৬ অক্টোবর ২০২৬ দুপুরে উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের দোতালায় ফিতা কেটে পরিদর্শন কক্ষ উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, উপজেলা জামায়াতের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা প্রকৌশলী আহসান হাবীব।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ জামিলুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মচারী ও জামায়াতের নেতৃবৃন্দ।
সাংসদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ধর্মের দৃষ্টিতে সামনাসামনি কারো প্রশংসা করা নিষেধ আছে। আপনারা ভালো কাজ করলে যখন চলে যাবেন, এখানকার মানুষ প্রশংসা করবে। উন্নয়নের স্বার্থে আপনারা যার যার অবস্থান থেকে ভালো কাজ করে যাবেন। মানুষের চাওয়া পাওয়ার অনেক আছে, আমাদের সীমাবদ্ধতাও আছে। আমরা সবাই মিলে মিশে কাজ করলে এলাকার উন্নয়ন হবে।