আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজম মৃধা। এ সময় তিনি জনগণের মাঝে নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন। রবিবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। মো: আজম মৃধা লোহাগড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পারমল্লিকপুর গ্রামের মো: মগবুল হোসেন মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। প্রচারণাকালে প্রার্থী আজম মৃধা বলেন, মল্লিকপুর ইউনিয়নকে একটি মডেল, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জনগণের ইউনিয়ন হিসেবে গড়তে চাই। সুযোগ পেলে জনগণের পাশে থেকে কাজ করে যাবো। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে উন্নয়ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ সরদার, ৪ নং মল্লিকপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্যা মোহাব্বত হোসেন বিএনপি নেতা আবুল হক, খুলনা বিভাগীয় তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: ইমরুল হাসান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম মৃধা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: আজাহার আলী, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিচুর সিকদার, ছাত্রদল নেতা মো: ইব্রাহিম মোল্যাসহ প্রমুখ। প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।