সাঁথিয়ায় শিক্ষক ও সাংবাদিক উল্কার সহধর্মীনির ইন্তেকাল

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:২৮ পিএম
সাঁথিয়ায় শিক্ষক ও সাংবাদিক উল্কার সহধর্মীনির ইন্তেকাল

পাবনার সাঁথিয়া পৌরসভার দৌলতপুর মহল্লার বাসিন্দা ও বেড়া ভারেঙ্গা একাডেমীর শিক্ষক এবং দৈনিক জনকণ্ঠের সাঁথিয়া উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান উল্কার স্ত্রী,আফড়া আইডিয়াল একাডেমী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা শামসুন্নাহার ঊষা(৪৬)ব্রেইনস্ট্রোক জনিত কারণে শনিবার(২৪অক্টোবর)সকাল ১০টায় সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃতুকালে তিনি স্বামী,এক মেয়ে ও এক ছেলে,বাবা,ভাই-বোন,শ্বশুর-শ্বাশুড়ী,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ আছর তাঁর কর্মস্থল আফড়া আইডিয়াল একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা নামাজ এবং বাদ এশা সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।জানাযা শেষে দৌলতপুর-পোরাট কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে