চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় পুনর্নির্মিত ‘ লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জুমার নামাজের সময় মসজিদটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
১৯২০ খ্রিস্টাব্দে মরহুম মৌলভী আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক মসজিদটি ২০২৬ সালে এসে পুনর্র্নিমাণ করা হয়।
উদ্বোধনকালে শিক্ষা মন্ত্রী নতুনভাবে নির্মিত মসজিদটির শুভ কামনা জানান এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুসল্লী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।