ভালুকায় ধানকুঁড়া রির্সোডে অসামাজিক কর্যকলাপের প্রতিবাদে এলকাবাসীর মানববন্ধন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৫:০২ পিএম
ভালুকায় ধানকুঁড়া রির্সোডে অসামাজিক কর্যকলাপের প্রতিবাদে এলকাবাসীর মানববন্ধন

ভালুকা উপজেলার ডাকাতিয়া ধানকুঁড়া রিসোর্টে রাত দিন মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সহ অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে রির্সোড কর্তৃপক্ষ। রির্সোডটি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী। ঘটনাটি বৃহস্প্রতিবার বিকাল ৫টায় উপজেলার ডাকাতিয়ার ইন্তারঘাট এলাকায়। 

মানববন্ধন থেকে এলাকাবাসি জানান, আ,লীগ সরকার থাকাকালীন উপজেলার ডাকাতিয়ার ইন্তারঘাট এলাকায় ধানকুঁড়া রিসোডর্টি নির্মান করা হয়। রির্সোডে রাত দিন মাদক বিক্রি ও সেবন সহ নানা ধরনের আসামাজিক কার্যকলাপ শুরু হয়। তখন থেকে এলাকাবাসী রির্সোড বন্ধের দাবী করে আসছেন। জাতীয় নির্বাচনের পর স্থানীয় প্রসাশন ও বিএনপির কিছু নেতার সেল্টারে মাদক বেচা কেনা,সেবন ও অসামাজিক কর্যকলাপ আরো বেড়ে যায়। এতে ভালুকা উপজেলাসহ আশপাশের উপজেলার তরুন তরুনী শিক্ষার্থী ও উঠতি বয়সের ছেলে মেয়েরা রির্সোডে ভির জমায় এবং মাদক সেবন,জুয়া ও অসামাজিক কাজে লিপ্ত হয়। স্থানীয়রা দির্ঘদিন ধরে রির্সোড বন্ধের প্রতিবাদ করে আসছেন। কিন্তু বন্ধতো দুরের কথা এখন দিন রাত রির্সোডে অসামাজিক কর্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী নিজের সন্তানদের রক্ষায়  গত বৃহস্প্রতিবার ডাকাতিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে এলাকাবাসী যুবসমাজ ও নৈতিকতা রক্ষায় বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করার দাবী করছেন । মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট অন্তর মিয়া, বিএনপি নেতা সেলিম আকন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,অবৈধ্য কার্যকলাপের কারনে আগেও অভিযান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রির্সোডের বিরুদ্ধে কর্যকরী ব্যবস্থা নেয়া হব্।ে

আপনার জেলার সংবাদ পড়তে