মোল্লাহাটে পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৪:৩০ পিএম
মোল্লাহাটে পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে নিজ বাড়ির পুকুরে পড়ে শ্রদ্ধা রাহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেশ রাহা ও সুখলা রাহা দম্পতির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে তার কাকা তাপস রাহা দ্রুত পুকুরে নেমে শিশুটিকে খুঁজতে থাকেন। প্রায় চার থেকে পাঁচ মিনিট খোঁজাখুঁজির পর তিনি শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন জানান, বাড়ির পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে