রাজশাহীতে পুকুর থেকে লাশ উদ্ধার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৩:৫৮ পিএম
রাজশাহীতে পুকুর থেকে লাশ উদ্ধার
রাজশাহীতে পুকুর থেকে রাফসার বিন আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, মৃত আব্দুল্লাহ নগরীর হোসনীগঞ্জ বেতপট্রি এলাকার প্রয়াত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আব্দুল্লাহ।  তিনি জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে পচন ধরেছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে