দিঘলিয়ার গাজিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত অন্যজন আহত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম
দিঘলিয়ার গাজিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত অন্যজন আহত

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়ায় বৈদ্যুতিক পিলারের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং অপরজন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে দিঘলিয়া উপজেলার ১নং গাজিরহাট ইউনিয়নে আমবাড়িয়া কালভার্টের পাশে বৈদ্যুতিক পিলারের সাথে মোটরসাইকেল আরোহী দুইজন দ্রুত গতিতে এসে দুর্ঘটনা ঘটায়। এতে মোটরসাইকেল আরোহী ১। তামিম (৩০), পিতা উজ্জল হোসেন, সাং বাতিভিটা, থানা দিঘলিয়া জেলা খুলনা। ২। মাসুম (৩০), পিতা জামির উদ্দিন,সাং বাতিভিটা, থানা দিঘলিয়া জেলা খুলনা'দ্বয় মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তামিম নিহত হয়। অন্যজন মাসুম মুমূর্ষ অবস্থায় উক্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আপনার জেলার সংবাদ পড়তে