চরভদ্রাসনে পুজামন্ডুপ পরিদর্শন করলেন এমপি

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:০৯ পিএম
চরভদ্রাসনে পুজামন্ডুপ পরিদর্শন করলেন এমপি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১৫টি পুজামন্ডুপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। গত রবিবার রাতে উপজেলার পুজামন্ডুপগুলো ঘুরে ঘুরে তিনি পরিদর্শন করেন। প্রতিটি পুজা মন্ডুপ ঘুরে তিনি নগদ ১০ হাজার টাকা ও ২টি শাড়ী সহ ১৫টি পুজা মন্ডুপে তিনি নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ী বিতরন করেন। এ সময় এমপি’র সাথে ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কদ্দুস বাদশা, উপজেলা যুবদরের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, সাধারন সম্পাদক আব্দুল ওহাব মোল্যা সহ উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, উপজেলার পুজা মন্ডুপগুলো হলো-চরভদ্রাসন সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামের বটতলা সার্বজনীন পুজা মন্ডুপ, মাথাভাঙ্গা জীতেন মন্ডলের বাড়ী পুজা মন্ডুপ, বি..এস ডাঙ্গী গ্রামের ভুবেন শিকদারের বাড়ী পুজা মন্ডুপ, সুরেন সাধুর বাড়ী পুজা মন্ডুপ, খালাসী ডাঙ্গী বিমল খালাসী বাড়ী পুজা মন্ডুপ, মাথাভাঙ্গা হরিপদ মন্ডলের বাড়ী পুজা মন্ডুপ, চরভদ্রাসন বাজার পুজা মন্ডুপ ও মধুশিকদার ডাঙ্গী গ্রামের অনিল সরকারের বাড়ী পুজা মন্ডুপ। এছাড়া উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার পুজা মন্ডুপ, বিন্দু ডাঙ্গী পুজা মন্ডুপ, শীল ডাঙ্গী পুজা মন্ডুপ, চরসুলতানপুর কাপালী পাড়া পুজা মন্ডুপ, চরঅযোধ্যা সন্তোষ তেলীর বাড়ী পুজা মন্ডুপ, মধু ফকিরের ডাঙ্গী মায়ারাম বেপারীর বাড়ী পুজা মন্ডুপ ও কানাইরটেক নারায়ন সরকারের বাড়ী পুজা মন্ডুপ। ওই রাতে এমপি এসব পুজা মন্ডুপগুলো ঘুরে ঘুরে প্রতিটি মন্ডুপে নগদ ১০ হাজার টাকা, ২টিকরে শাড়ী সহ মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ী বিতরন করেন বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে