নড়াইলের লোহাগড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করেছেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। রবিবার রাতে লোহাগড়া পৌর এলাকার শ্রী শ্রী নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির ও উপজেলা কেন্দ্রীয় দুগা মন্দির সহ বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহমেদ, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার, শ্রমিকদল নেতা শ,ম কামাল হোসেন রিন্টু, শ্রী শ্রী নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির ও উপজেলা কেন্দ্রীয় দুগা মন্দিরের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারন সম্পাদক বাবু বিপুল বিশ্বাস, কোষাধ্যক্ষ জয়ন্ত সরকার, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শিমুল হাসান, বিএনপি নেতা মোঃ মোস্তফা কামাল প্রমুখ। বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ সমাজের গুরুত্বপূর্ণ সূধিজন উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ আছে। তাদের নিরাপত্তার কোন ঘাটতি নেই। লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম বলেন, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যুবদলের নেতা কর্মীরা কাজ করছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে যুবদল নেতা কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা করছে। উল্লেখ্য, লোহাগড়া উপজেলায় ১৪৮টি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।