দুর্গাপূজায় নান্দনিক ও দৃষ্টিনন্দন প্যান্ডল নজর কাড়ছে দর্শনাথীদের

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০২:১৪ পিএম
দুর্গাপূজায় নান্দনিক ও দৃষ্টিনন্দন প্যান্ডল নজর কাড়ছে দর্শনাথীদের

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : শারদীয় দূর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি খ্যাত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি সেজেছে ভিন্ন রূপে। প্রতীমার পাশাপাশি মন্ডপগুলোতে বাহারী আলোকচ্ছ্বটা, নান্দনিক ও দৃষ্টিনন্দন প্যান্ডেল গেটগুলো বাড়তি নজর কাড়ছে দর্শনার্থীদের।কপোতাক্ষ নদের তীর ঘেঁষা প্রত্নতত্ত শৈলীর কপিলমুনিতে সনাতনী সম্প্রদায় ও তাদের ধর্মীয় উৎসবের ইতিহাস সূ-দীর্ঘ। ঠিক কবে থেকে জনপদে সনাতনীদের দূর্গোসবের শুরু তা ঠিক জানা না গেলেও কপিলমুনি সদরের পূর্বপাড়া হরিনভা পূজা মন্দিরে পালিত হচ্ছে ৯৭ তম শারদীয় দূর্গাপূজা।

প্রতিবারের ন্যায় এবারও মন্ডপ কমিটি পূজার মূল উৎসবের পাশাপাশি এনেছে নতুনত্ব। মন্দির প্রাঙ্গনে নির্মিত হয়েছে ভারতের নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরের আদলে নান্দনিক ও দৃষ্টিনন্দন প্যান্ডেল। এছাড়া মন্ডপে নির্মিত প্রতীমাগুলির শরীর ঢেকে দেওয়া হয়েছে সোনালী রঙে। সোনালী অবয়বে দেবী রূপ জানান দিচ্ছে প্রতিযোগীতাময় কপিলমুনির ভিন্ন কিছুর।

দুর্গা প্রতিমা তৈরীতে প্রচলিত মাটি, খড় ও বাঁশের কাঠামোর বাইরে তাদের মন্ডপের প্রতিষ্ঠিত প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে নানা রঙের নিখুঁত কারুকাজে। শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৬দিন ব্যাপী দুর্গোৎসবের শুরু হয়েছে। শেষ হবে ২১ অক্টোবর বিজয়ার মধ্য দিয়ে। শাস্ত্র মতে এবার দেবী দুর্গা গজে আগমন ও নৌকায় গমন হবে। কপিলমুনি পূর্বপাড়া হরিসভা পূজা মন্দিরের সভাপতি সুদাম পাল, সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত ও কোষাধক্ষ্য জগদীশ দে বলেন, তাদের পূর্বপাড়া হরিসভা পূজা মন্দিরে এবার অনুষ্ঠিত হচ্ছে, ৯৭ তম শারদীয়া দুর্গাপূজা। অপরূপ শিল্পকর্মে সজ্জিত মনোমুগ্ধকর শ্রী শ্রী মা দুর্গার প্রতিমার পাশাপাশি বিশেষ আকর্ষণ রয়েছে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরের আদলে নির্মিত নান্দনিক ও দৃষ্টিনন্দন প্যান্ডেল। এছাড়া পূজার প্রতিদিন সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে আয়োজনে রাখা হয়েছে ভিন্নতা। এবার আশ্বিনে শুরু হয়ে কার্ত্তিকে শেষ হবে বাংলার সর্ববৃহৎ ও সর্বজনীন উৎসব দূর্গাপূজা।

আপনার জেলার সংবাদ পড়তে