কালিয়াকৈরে আনন্দ রেলী ও ফুলেল শুভেচছা

হুমায়ুন কবীর খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৩০ পিএম
হুমায়ুন কবীর খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত
 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি নং- ১৭২৪ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান ভারমুক্ত হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার এই সফলতার সংবাদ পেয়ে রোববার সকালে কালিয়াকৈরে আনন্দ রেলী ও ফুলেল শুভেচছা বিনিময় করেন। সুত্র জানায়, ১৭ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিপূর্ণভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক,বিশিষ্ট শ্রমিক নেতা হুমায়ুন কবীর খান। সভায় সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে হুমায়ুন কবির খান বলেন আমি আজ কোনো দলের নেতা হিসেবে নয়, ৭০ লাখ পরিবহন শ্রমিকের খাদেম হিসেবে শপথ নিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বলেছিলেন -হুমায়ুন, মহাসড়কে যানজটে মানুষ কষ্ট পায়, এটা তোমাকে মুক্ত করতে হবে।' আমি তার নির্দেশে দিনরাত পরিশ্রম করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-উত্তরবঙ্গ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজট মুক্ত করেছি। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি জীবন দিয়ে তা রক্ষা করবো। দল যার যার, পরিবহন শ্রমিক এক কাতার - এটাই আমাদের শক্তি। তিনি আরও বলেন,আমি প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের নিয়োগপত্র, পেনশন ও দুর্ঘটনা বীমা চালু করবোই ইনশাল্লাহ। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দিন বলেন, হুমায়ুন কবীর খানের এই সফলতায় গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন,মালিক সমিতি ও বিএনপি দলীয় সকল ইউনিটের পক্ষ থেকে রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনন্দ রেলি শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। 
আপনার জেলার সংবাদ পড়তে