জাতীয় বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন মোতাবেক নিয়োগ না হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্তঅধ্যক্ষ আবুল কাশেম মো. নুরুল আবছারকে অব্যাহতি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যা আজ শনিবার সেনবাগ প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীরা এ চিঠির বিষয়টি অবগত হন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত চিঠিতে একই সাথে কলেজের অধ্যক্ষের পদ শূন্য থাকলে উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে, আর উপাধ্যক্ষ পদ শূন্য থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত বিষয়সময়ের জ্যৈষ্ঠতম শিক্ষকদের মধ্যে থেকে ১০ জনের একটি তালিকা প্রস্তুত করে জ্যৈষ্ঠতার ভিত্তিতে ক্রমানুসারে তিনজনের একটি তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণের গভনিং বডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম মো. নুরুল আকছারকে অব্যাহতি বিষয়টি সেনবাগ সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি মোক্তার হোসেন পাটোয়ারী নিশ্চিত করেছেন। একই সঙ্গে চিঠির নির্দেশনা মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় চিঠি আকারে প্রেরণ করা হবে বলে মন্তব্য করেন। প্রসঙ্গত :২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর কলেজের অধ্যক্ষ মো. শহিদুল আলমকে হেনস্থা করে কলেজে যেতে বিঘ্ন সৃষ্টি করায় এবং উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ সুরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করায় পদ দুটিতে এমন অচল অবস্থা সৃষ্টি হয়।