ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:৩৯ পিএম | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:৩৯ পিএম
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

নওগাঁর ধামইরহাটে সরকারি নির্দেশনা মোতাবেক ১৭ ই অক্টোবর (শনিবার) সকল সরকারি অফিসের কর্মদিবস চলছে। অন্যান্য অফিস যথা সময়ে খোলা থাকলেও মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা নির্দিষ্ট সময়ে অফিসে অনুপস্থিত দেখেন স্থানীয় গণমাধ্যমর্কর্মীরা। নির্দিষ্ট সময়েরও পরে অফিস খুললেও সকাল সাড়ে ১০ টা পর্যন্ত তাকে অফিসে পাওয়া যায়নি। অনুপস্থিতির বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা’র নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জাহানপুর ইউনিয়নে খাদ্য বিভাগের চাল সরবরাহের দায়িত্ব পালন করছি।’ এদিকে খাদ্য দপ্তরে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি এ রকম কোনো দায়িত্ব পালন করছেন না। আবোল-তাবোল বুঝিয়ে সাংবাদিকদের ঘোল খিলিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করেন। ইতিপূর্বেও একাধিকবার তার অফিস ফাকির নিউজ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় আসলেও অদৃশ্য শক্তির কারণে পার পেয়ে যায় এই ফাঁকিবাজ কর্মকর্তা। তবে মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাম মাহমুদা ছুটিতে নেই বলে স্বীকার করে বলেন, আমি অন্যকাজে বাহিরে আছি।’ সময় মত অফিস করেন না কেন, এমন প্রশ্নের কোন জবাব তিনি দেন নি।

নওগাঁ জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘ধামইরহাটের অফিসার আজ ছুটিতে নেই, তাঁর অফিসে অনুপস্থিতি বিষয়ে লিখিত অভিযোগ করলে আমি ব্যবস্থা গ্রহণ করব।’

সময় মত অফিসে অনুপস্থিতি বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনকে অবহিত করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে