মাদকের ভয়াবহতা রুখতে

কালীগঞ্জ থানা পুলিশের কাছে ঢোপ টেস্টের জন্য আর্থিক সহায়তা প্রদান

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ পিএম
কালীগঞ্জ থানা পুলিশের কাছে ঢোপ টেস্টের জন্য আর্থিক সহায়তা প্রদান

ঝিনাইদহের কালীগঞ্জ মাদকের ভয়াবহতা রুখতে  মাদক সেবিদের ঢোপ টেস্ট করার জন্য থানা  পুলিশের কাছে   অর্থিক সহায়তা প্রদান করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ। শুক্রবার দুপুরে  বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তিনি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলির হাতে ওই  আর্থিক সহায়তা প্রদান করেন। কালীগঞ্জ  শহরের থানা রোডে বিএনপির দলীয় কার্যলয়ে প্রদান অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিএনপি জৈষ্ঠ নেতা তবিবর রহমান মিনি,  সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও  ছাত্রনেতা জহির হাসান মোহনসহ অন্নান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে