দুর্গাপূজার নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শন করল বিজিবি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ পিএম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শন করল বিজিবি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে