কিশোরগঞ্জের নিকলী উপজেলার এক মাদরাসার ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামী সাকিব মিয়া (২২) কে গ্রেপ্তার করার পর আজ শুক্রবার জেল হাজতে থানার পুলিশ। থানাসূত্রে জানা গেছে, এসআই কৌশিক মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিবের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তার গ্রামের বাড়ি নিকলী সদর উপজেলার রোদার পুড্ডা মাইজহাটি গ্রামের নজরুল মিয়ার ছেলে বলে জানা গেছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৬) জারইতলা ইউনিয়নের গাছতলা গ্রামের শাহেদ আলীর মেয়ে। সে রোদার পুড্ডা তাজিমউদ্দিন মহিলা মাদরাসার শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার সময় সাকিব তাকে প্রায়ই উত্যক্ত করত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ০৫ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে সাকিব, রাজন ও আরো কয়েকজন জোরপূর্বক ভাবে অপহরণ করার হুমকি দেয়। অভিযোগ মতে, উপজেলার জারইতলা ইউনিয়নের ঐ কিশোরী (১৬) গাছতলা গ্রামের শাহেদ আলীর মেয়ে। নিকলী থানার অভিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামী সাকিব কে গ্রেপ্তার করার পর কোর্টে পাঠানো হয়েছে। তার নামে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)৩০ ধারায় অভিযোগ দায়ের করেন।