মেলান্দহে কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০১ পিএম
মেলান্দহে কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে ১৫ অক্টোবর সন্ধ্যায় ৫দিনের কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরি উদ্ধোধন করেন। উপজেলা প্রশাসন ও স্কাউট এর আয়োজন করেছে। ইউএনও জিন্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন-মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, জেলা স্কাউটসের সম্পাদক শফিকুর রহমান, উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার-নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা,  মেলান্দহ স্কাউটসের কমিশনার মোহন তালুকদার, সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, মেলান্দহ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, স্কাউটস লিডার মাহবুবুর রহমান, মিজানুর রহমান  প্রমুখ। কাব ক্যাম্পে ৫০টি দলের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে