জহুর চান বিবি মহিলা কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : ' | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৪:৩৪ পিএম
জহুর চান বিবি মহিলা কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

উচ্চশিক্ষার রূপরেখা : স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা' শীর্ষক সেমিনার বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারে সভাপতিত্ব করেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন । কলেজের ব্যবস্থাপনায় এবং ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস(ইনস) এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রথমবারের মতো জহুর চান বিবি মহিলা কলেজ উচ্চ শিক্ষা বিষয়ক অনুষ্ঠিত এ সেমিনারে মূল  বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা। বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, ইউসাসের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরাজ আল মাহমুদ,  

ইনস সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহসিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল বাসিত, হবিগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জুবায়দা জুলি। অধ্যক্ষ আল মামুন বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ, সমস্যা  ও সম্ভাবনা সম্পর্কে আরও সচেতন হবে এবং নিজেদের লক্ষ্য অর্জনে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে