আমাদের হাত, আমাদের ভবিষ্যত এ প্রতিপাদ্যে মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস ও স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পাঠাগারে মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহাম্মেদ আব্দুল্লাহ, প্রকৌশলী সুকোমল রায়, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এম, এ বারী আকন্দ, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ ফেরদৌস আলম, সাদেক মিয়া, শোভাশীষ দে, সাইদুর রহমান খান, কামরুজ্জামান কামাল প্রমুখ। সভায় বক্তারা রোগ জীবানূর সংক্রমন প্রতিরোধে সাবান পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। র্যালি ও আলোচনা সভায় পৌর কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী অংশ নেয়।