হিন্দুধর্মাবল্মবীদের বড় উৎসব হলো দূর্গাপূজা। সেই দূর্গাপূজায় বাজিতপুর-নিকলী ও কুলিয়ারচর উপজেলায় আনসার ভিডিপির কর্মকর্তা, সদস্য-সদস্যরা বিভিন্ন আঙ্গিকে পূজা মন্ডপে নিরাপত্তা দিবেন। এই তিন উপজেলার পিসি এপিসিসহ মোট ৭৮৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। মোট পূজার সংখ্যা ১১৬টি। বিভিন্ন তথ্য ও আনসার ভিডিপি অফিস সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৬১টি পূজা মন্ডপে ৩৯১ জন আনসার ভিডিপির সদস্য, কুলিয়ারচর পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ২১৮ জন আনসার ভিডিপি সদস্য ৩৬টি পূজা মন্ডপে ও নিকলী উপজেলার ১৯টি পূজা মন্ডপে ১৭৮ জন সদস্য সদস্যারা দায়িত্বে আছেন। কুলিয়ারচর আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, এবছর দূর্গাপূজায় তার প্রশিক্ষক আশরাফুল আলম সৌরভ, জয়নব বেগম। বাজিতপুর উপজেলার প্রশিক্ষক দেলোয়ার হোসাইন, প্রশিক্ষিকা সম্পা বেগম ও নিকলী উপজেলার প্রশিক্ষক অসীম দাস প্রতি পূজা মন্ডপে দায়িত্ব পালন করবেন বলে অফিস সূত্রে জানা গেছে। এছাড়াও পুলিশ বাহিনী বিশেষ টহলের দায়িত্বে থাকবেন বলে থানার ওসি এসএম শহিদুল্লাহ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।