বিগত দিনের মতো বর্তমান ও ভবিষ্যতেও সকলে মিলে জিয়া পরিবারের পাশে থাকবো
--মেয়র প্রার্থী দেওয়ান জসীম
বিএনপি'র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান'র পক্ষ হতে গাজীপুর -১ আসনের সংসদ সদস্য জনাব মো :মজিবুর রহমানের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা,কালিয়াকৈর পৌরসভা ,কাশিমপুর ,কোনাবাড়ি ও বাসন মেট্রো থানার ১৮৫ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও জিআর চাল, আর্থিক সহায়তা এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, দেওয়ান মোঃ জসিম উদ্দিন বলেন, আমরা সবাই বিগত দিনে যেভাবে জিয়া পরিবারের পাশে ছিলাম বর্তমান ও ভবিষ্যতেও পাশে থেকে বিএনপির চেয়ার পার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। যাতে করে কোন ষড়যন্ত্রকারীরা ক্ষতি করতে না পারে।
আজ বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি,
এ সময় বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল,কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কাশিমপুর, কোনাবাড়ী, বাসন মোট্রো থানার ওসি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আগত শারদীয় দুর্গাপূজার পুজারীবৃন্দ।
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর