মেলান্দহে

নজরুলবর্ষ উদযাপন, শিক্ষাউপকরণ-পুরস্কার-অর্থ-ঢেউটিন বিতরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:৫১ পিএম
নজরুলবর্ষ উদযাপন, শিক্ষাউপকরণ-পুরস্কার-অর্থ-ঢেউটিন বিতরণ

জামালপুরের মেলান্দহে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, শিক্ষা উপকরণ, হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। ১৪ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। অন্যান্য বক্তব্য রাখেন-মেলান্দহ বিএনপির সেক্রেটারী মুঞ্জরুল কবির, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার,  মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল, উমির উদ্দিন পাইলট স্কুলের সহকারি শিক্ষক আনিসুর রহমান মিস্টার এবং উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া বেগম প্রমুখ। সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, বিএনপি’র সহসভাপতি আলহাজ নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নুরে আলম রুনু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিএসসিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে