রাজশাহীর বাগমারায় শাহরিয়ার নাফিস নিশান (১৯) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী নিহত নিশান দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভোগছিলেন। নিহত নিশান বাগমারা ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী ও বাগমারা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নিহত নিশানের লাশ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারানই নদীর ধার থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, নিশান দুপুরের একটু আগে নিজ বাড়ীর দক্ষিণ পার্শে বারানই নদীর দিকে মুঠোফোনে কথা বলতে বলতে যায়। দুপুরের একটু পরেই স্থানীয় লোকজন নিশানকে কাঁদা মাখাবস্থায় নদীর ধারে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে জানাই।
সাথে সাথে পরিবারের লোকজন নদীর ধারে গিয়ে নিশানের মরা দেহ দেখতে পাই।
বিষয়টি সাথে সাথে বাগমারা থানার পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। নিহত নিশানের শরীরের বিভিন্ন জায়গায় কাঁদার দাগ দেখতে পান। পুলিশ পরিবার ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পারে নিশানের মৃগীর রোগ ছিল। পুলিশের সন্দহের কারনে আরো তদন্থ শুরু করেছেন।
নিহত নিশানের বাবা সাইফুল ইসলাম বলেন, তার ছেলে মৃগী রোগের কারনেই মৃত্যু বরন করেছেন। এই এলাকায় আমাদের কোন শত্রু নেই। তিনি তা ছেলের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করতে চান। তিনি আরো বলেন, দীর্ঘ দিন থেকে আমরা তাকে দেখে শুনে রেখেছি। কখনো তাকে পানের ধারে বা সামনে যেতে দেইনা। আজ হঠাত বাড়ি থেকে বের হয়ে ছেলে আমার না ফেরার দেশে চলে গেলো বলে আক্ষেপ করেন।
এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোন কিছু বলা সম্ভব হচ্ছেনা। তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিত জানাতো পারবো বলে তিনি জানিয়েছে।