মাত্র ৩৩ হাজার টাকা বীমার কিস্তি জমা দিয়ে ছিলেন। তাঁর মৃত্যুর পর পলিসির শর্ত অনুযায়ী পরিবার পেল ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার চেক। ফরিদপুরের মধুখালীতে মৃত গ্রাহক বাঁকের শেখের পরিবারের হাতে এ চেক হস্তান্তর করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কামারখালী চন্দনা মৎস্য আড়ত মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে চেকটি তুলে দেওয়া হয়। বাঁকের শেখ তাঁর বীমা পলিসির বিপরীতে ১১টি কিস্তিতে মোট ৩৩ হাজার টাকা জমা দিয়ে ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মধুখালী সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি ও প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. জসিম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডেপুটি প্রজক্ট হেড সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরি ইরান, রেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সেরআর এস এম ও ইনচার্জ বোয়ালমারী ও বিএনপি নেতা ফরহাদ হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পলিসির শর্ত অনুযায়ী গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক সুরক্ষার অংশ হিসেবে এ অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।