রহনপুরে

মাদক-ছিনতাই বন্ধ ও কেডিসি পাড়া উচ্ছেদের দাবিতে জনসভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:৩২ পিএম
মাদক-ছিনতাই বন্ধ ও কেডিসি পাড়া উচ্ছেদের দাবিতে জনসভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বন্ধ এবং কেডিসি পাড়া উচ্ছেদের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রহনপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রহনপুর মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। রহনপুর আমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম রেজার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান।

সভায় বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও  জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, স্টেশনবাজার ব্যবসায়ী নেতা আব্বাস আলী, রফিকুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু এবং আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা। বক্তারা রহনপুরে মাদক ও ছিনতাই প্রতিরোধ, অনৈতিক কার্যকলাপ বন্ধ এবং কেডিসি পাড়ার অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে