নীলফামারীর সৈয়দপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ অক্টোবর সোমবার সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে আবার সেখানে মিলিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন স্থান থেকে আসা কন্যাশিশুরা অংশ নেয়। র্যালি শেষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
এ সময় সৈয়দপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিত করা, নিরাপদ বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি এবং বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হয়। কন্যা শিশুরা দেশের সম্পদ বলেও আখ্যায়িত করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।