জেলেদের মুখে হাসি ফোটালো ‘ক্লিন চাঁদপুর’

মা ইলিশ রক্ষায় মেঘনাপাড়ে জেলে সচেতনতা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:১৫ পিএম
মা ইলিশ রক্ষায় মেঘনাপাড়ে জেলে সচেতনতা

সাগর থেকে রুপালি নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে এসেছে মা ইলিশ। এই সুযোগে নদীজুড়ে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। কিন্তু শুধু আইনি কড়াকড়ি নয়, মেঘনাপাড়ের জেলেদের মনে ভালোবাসার বার্তা ও জীবনযাপনের কিছুটা সহমর্মিতা পৌঁছে দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।

সোমবার (১২ অক্টোবর) ভোরে যখন মৃদু কুয়াশার চাদর সরিয়ে মেঘনার বুকে সূর্য উঠছে, তখনই মাইকের আওয়াজ আর উষ্ণ অভ্যর্থনায় মুখরিত হয়ে ওঠে চাঁদপুর শহরের পুরাণবাজার রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকা। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব জেলেপাড়ায় প্রচারণা চালানের পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক 

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।তিনি

একই সাথে অভাবী জেলেদের কষ্টের কথা মাথায় রেখে প্রায় দুই শতাধিক জেলে পরিবারের হাতে তুলে দেন খাদ্য সহায়তা। প্রেসিডেন্ট, 'ক্লিন চাঁদপুর' এর আকাশ খান বলেন,

"ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ইতোমধ্যে জেলেদের সহায়তা দিচ্ছে, তবে তাদের এই ক্রান্তিকালে পাশে থাকতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

‘ক্লিন চাঁদপুর’-এর অন্যান্য সামাজিক কাজ:

পরিচ্ছন্নতা অভিযান: ‘বর্জ্যরে বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ’ কর্মসূচি।

নাগরিক সেবা: সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক সংস্কার ও যেকোনো দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা। উপকূলীয় জেলেপাড়ার জেলেরা জানান, এ ধরনের ভালোবাসাপূর্ণ বার্তা ও সহমর্মিতা তাদের মা ইলিশ রক্ষায় আরও উৎসাহিত করবে। পরিচ্ছন্ন চাঁদপুর গড়ার স্বপ্ন নিয়ে পথচলা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আবারও প্রমাণ করল-আইনের পাশাপাশি মানবিক ছোঁয়াই পারে সমাজ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে।

আপনার জেলার সংবাদ পড়তে