জিয়ানগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০১:৫৯ পিএম
জিয়ানগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে উপজেলার প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ওলিউর রহমান রুবেল এর সভাপতিত্বে ও জিয়ানগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে