বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ‘পিয়া চক্ষু হাসপাতাল’ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন্ন পিয়া চক্ষু হাসপাতালের সামনে যশোর-খুলনা মহাসড়কে একটি র্যালি বের করা হয়। পরে ওই প্রতিষ্ঠানে আগত রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
পিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান চক্ষু চিকিৎসক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. খন্দকার শারমিন আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠান সম্পর্কে পিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান চক্ষু চিকিৎসক ডা. নজরুল ইসলাম বলেন, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে তার প্রতিষ্ঠানের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চোখের চিৎিসাসেবা প্রদানের পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ ও করণীয় বিষয়ে রোগীদের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি শিশুদের চোখের সুস্থতা রক্ষায় মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।