মুন্সীগঞ্জের গজারিয়া হোসেন্দী ইউনিয়ন ইসমানিচর এলাকায় মেঘনা নদীতে অবাধে চলছে ইলিশ মাছ শিকার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৬:১৪ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়া হোসেন্দী ইউনিয়ন ইসমানিচর এলাকায়  মেঘনা নদীতে অবাধে চলছে ইলিশ মাছ শিকার

মুন্সীগঞ্জের গজারিয়া হোসেন্দী ইউনিয়ন ইসমানিচর এলাকায়  মেঘনা নদীতে অবাধে চলছে ইলিশ মাছ শিকার। রোববার দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায় মেঘনা নদীতে অবৈধভাবে চলছে ইলিশ মাছ শিকার সরকারি নিয়ম নীতি না মেনে অসাধু জেলেরা মাছ শিকার করছি। 

এ বিষয়ে জানতে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সালাম মিয়া বলেন আমরা অভিযান চালাচ্ছি আমাদের কিছুই করার নাই অসাধু জেলেরা অন্যায় ভাবে ইলিশ মাছ শিকার করছে। 

এদিকে দুই একজন ছেলের সাথে কথা বললে তারা বলছেন আমাদের পেটে মাছ না ধরলে খাবার জুটে না এবং কিস্তির জন্য বাসায় এসে লোক বসে থাকে আমরা কি করব গরিব মানুষ আমাদের কিছুই করার নাই তারপরও সাহস নিয়ে মাছ ধরছেন নামি ধরা পড়লে জাল নিয়ে যায় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং আমাদের কারাদণ্ড দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে