চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আদর্শ সমাজকল্যাণ পরিষদ”-এর উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে “রাসূল (সঃ)-এর সীরাত ও যাকাতভিত্তিক সমাজব্যবস্থা”শীর্ষক আলোচনা সভা, “যাকাতের মাধ্যমে স্বাবলম্বী প্রকল্প”-এর আওতায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত শনিবার রাতে মির্জাপুরের সরকারহাটস্থ একটি কমিউনিটি সেন্টার”-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের উদ্যোগে দুই মাসব্যাপী ফ্রি দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ২৬ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সফলভাবে কোর্স সম্পন্নকারী ১৩ জন হতদরিদ্র নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও ১৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সৌজন্যমূলক উপহারসহ সার্টিফিকেট বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী পরিবার গঠন কর্মসূচীর আওতায় ২টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৪টি (প্রত্যেক পরিবারকে ২টি করে) ছাগল ছানা প্রদান করা হয়।তাছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের মাঝেও সম্মাননা ক্রেস্ট প্রধান হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম। সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম। আদর্শ সমাজ বিনির্মাণে অনৈতিক সাম্য ও জাকাত এই বিষয়ে উপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার গবেষক ও প্রাবন্ধিক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন (অবঃ) লে. কর্নেল (অবঃ) দিদারুল আলম, পিএসসি। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক, মোঃ মোর্শেদুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইঞ্জিনিয়ার আবুল বশর, অধ্যক্ষ জাকির হোসেন, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, আবদুল মালেক চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, অধ্যক্ষ শেখ আহমদ, সমজসেবক মোহাম্মদ ওসমান গণি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুচ্ছাফা,এডভোকেট মোঃ জাকির হোসেন মুন্সি, নূর খলেক শহীদ, শাখাওয়াত হোসেন শিমুল, .ছৈয়দ শাহীনুল হক সাহেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবছার, মোহাম্মদ নূরউন নবী, মোঃ দৌলত,সৈয়দ আবুল মনসুর,সালাউদ্দিন আইয়ুবী,কাজী আবদুল আজিজ, সৈয়দ আজিজ উদ্দিন,নূরুল আলম, মোহাম্মদ নাজিম,মুরাদ মোঃ দিদারুল আলম, মোহাম্মদ আলী, মোঃ এস্কান্দর, মোহাম্মদ জাবেদুর রহমান,আনোয়ার শাহাদাত, আবদুর রহিম,আজিজুর রহমান,আবু ইরফান,সালাউদ্দিন। সবুজসহ সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল, সদস্যবৃন্দ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের এই ব্যতিক্রমী ও স্বাবলম্বী করার মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের বেকারত্ব দূরীকরণে এবং নারীদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ ও বিনামূল্যে উপকরণ বিতরণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তারা সমাজের অন্যান্য বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে, যাকাতের অনুদানের মাধ্যমে স্বাবলম্বী পরিবার গঠন কর্মসূচীর সাফল্য এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সংগঠনের ধর্মীয় সম্পাদক মুহতারাম মাওলানা কামরুদ্দীনের বিশেষ দোয়া ও মুনাজাত।