নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুজিবর রহমান টোটোন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্ক পুকুরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরা হয়।
এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভয়েস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দোয়া মিলাদ সহ নানা আয়োজনে পালিত হয় দিনটি।