সৈয়দপুরে জুমার নামাজ শেষে মাদকবিরোধী র‌্যালি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ১১:০১ এএম
সৈয়দপুরে জুমার নামাজ শেষে মাদকবিরোধী র‌্যালি

নীলফামারীর সৈয়দপুরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজের আগে কয়া মিস্ত্রিপাড়া বায়াতুল হক জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব অপরাধের কুফল তুলে ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরে জুমার নামাজ শেষে সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। এতে মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা,মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার জেলার সংবাদ পড়তে