টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ পিএম
টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় মারুফ হোসেন (৩০) নামে এক সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক মারুফ দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের হটস্পট খ্যাত এরশাদ নগর বেড়িবাঁধ এলকায় তথ্য সংগ্রহে যান মারুফ। এ সময় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী সোহান(৩০), সেলিম(৫৫) ও হাসান(২৫)সহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল­াহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলমান আছে।

আপনার জেলার সংবাদ পড়তে