শেরপুরে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ‘ফুড ফর প্লাস্টিক’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ৮ অক্টোবর ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিজ্ঞ জিপি, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা ,বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশীজনদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।