চাঁদপুরে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও পরিদর্শন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:১৪ পিএম
চাঁদপুরে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও পরিদর্শন

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ছাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন-আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল এবং ফোর্সদের মেস ও ব্যারাক ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা জোরদারে আরআই (পুলিশ লাইন্স) সহ সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জেলা পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার। উক্ত প্যারেড ও পরিদর্শন কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে