চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মনোয়ারা বেগম চাঁদপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কার্যালয় প্রাঙ্গণে তিনি পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক একেএম. সলিম উল্যা সেলিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার ফুল দিয়ে অতিথিকে স্বাগত জানান। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জ্ঞাপন শেষে বিভাগীয় পরিচালক মহোদয় জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগসমূহ পর্যবেক্ষণ করেন।