রাজশাহীর বাঘা পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে পানিকুমড়া পদ্মা নদীর ধারে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উপস্থিতিতি এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম পুলিশের একটি দল সাথে নিয়ে পদ্মা নদীর চকরাজাপুর, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর, পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। উপস্থিত টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে জাল উদ্ধার করে পানিকুমড়া পদ্মা নীর ধারে এনে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, 'কারেন্ট জাল একটি ক্ষতিকর জাল, যা মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।