কয়রার কাশিয়াবাদ স্টেশনের বাউন্ডারিতে জাম ও লিচুর চারা রোপন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৬:০১ পিএম
কয়রার কাশিয়াবাদ স্টেশনের বাউন্ডারিতে জাম ও লিচুর চারা রোপন

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বাউন্ডারি এলাকায় জাম ও লিচুর চারা রোপণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান  এবং খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের নির্দেশনায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বাউন্ডারি এলাকায় এসব ফলদ গাছের চারা রোপণ করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন সহ তার স্টেশনের স্টাফরা এ সময় উপস্থিত থেকে জাম ও লিচুর চারা রোপণ করেন। স্থানীয় বাসিন্দা মোঃ ইয়াছিন আলী বলেন, বন বিভাগের বাউন্ডারি এলাকায় ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে ফলদ গাছের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, সরকারের ঘোষনা মোতাবেক এই গাছের চারা রোপন করা হয়েছে। এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ধরনের মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে